কলেজে স্ট্রিটের মঞ্চ থেকে তৃণমূল সরকারের দুর্নীতি
কলেজে স্ট্রিটের মঞ্চ থেকে তৃণমূল সরকারের দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন পঞ্চায়েত ভোটে সন্ত্রাস, ভোট কারচুপির প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল বিজেপি। কিন্তু মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি না থাকলেও কলেজ স্কোয়ার থেকে মিছিল করে বিজেপি।
আগামী সপ্তাহে শাসকদলের বড় দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটে সন্ত্রাস, কারচুপির প্রতিবাদে বুধবার এক মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি না থাকা সত্বেও কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করে বিজেপি।
বিরোধী দলনেতার দাবি, রাজ্য সরকার
বিরোধী দলনেতার দাবি, রাজ্য সরকার ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-র সংস্থা আইপ্যাককে ১২০ কোটি টাকা বরাত পাইয়ে দিয়েছে। এর সঙ্গে জড়িত রাজ্যের তথ্য-প্রযুক্তি সংস্থা ওয়েবেলও বলে দাবি তাঁর। শুধু তাই মুখ্যমন্ত্রীর দফতরও এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি বিরোধী দলনেতার। কলেজ স্ট্রিটের মঞ্চ থেকে তিনি বলেন, ‘ ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিস্তরীয় লুট করেছে তৃণমূল। ভোট লুট করতে গিয়ে ব্যালট খেয়ে ফেলছে। আগামী মঙ্গলবার রাজ্য সরকারের একটি বড় দুর্নীতি প্রকাশ্যে আনব। সাংবাদিক বৈঠক করে সব বলব। মমতা বন্দ্যোপাধ্যায়ও জড়িত।’
বিরোধী দলনেতার দাবি, রাজ্য সরকার
ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-র সংস্থা আইপ্যাককে ১২০ কোটি টাকা বরাত পাইয়ে দিয়েছে। এর সঙ্গে জড়িত রাজ্যের তথ্য-প্রযুক্তি সংস্থা ওয়েবেলও বলে দাবি তাঁর। শুধু তাই মুখ্যমন্ত্রীর দফতরও এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি বিরোধী দলনেতার। কলেজ স্ট্রিটের মঞ্চ থেকে তিনি বলেন, ‘ ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিস্তরীয় লুট করেছে তৃণমূল। ভোট লুট করতে গিয়ে ব্যালট খেয়ে ফেলছে। আগামী মঙ্গলবার রাজ্য সরকারের একটি বড় দুর্নীতি প্রকাশ্যে আনব। সাংবাদিক বৈঠক করে সব বলব। মমতা বন্দ্যোপাধ্যায়ও জড়িত।’
